জাতীয়তাবাদী সাইবার দলের নতুন কমিটি ঘোষণা

উপজেলা প্রতিনিধি (মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়।

এতে মোঃ শাহীন চৌধুরী পাশাকে সভাপতি ও এম. জে সৌরভ’কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ত্রি-বার্ষিক (২০২৬-২৯) মেয়াদে এ কমিটিতে প্রযুক্তিবিদ মোঃ অলিউর রহমান সিনিয়র সহ-সভাপতি, সহ সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল, মিতায়ন চাকমা এবং ডাঃ মোঃ জাকারিয়া চৌধুরী রয়েছেন। এছাড়া এম এইচ কবিরকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোঃ অলিউল্লাহ ভূঁইয়া (সায়েম) যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। ফাতেমা তুজ জোহরা মিতু সাংগঠনিক, খন্দকার মোঃ মহিউদ্দিন মাহি দপ্তর এবং নাজমুল হাসান জনি প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন।

তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপির সহায়ক শক্তি হিসেবে ২০১২ সাল থেকে এ সংগঠনটি কাজ করে আসছে।

জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি মোঃ শাহিন চৌধুরী পাশা বলেন,সাইবার দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশ ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও গুজবরোধ এবং সাইবার বুলিং প্রতিরোধ এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত সাইবার কমিউনিটি গঠনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *