উপজেলা প্রতিনিধি ( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে তিন ভাইয়ের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসত ঘরে থাকা মালামালসহ প্রায় ১০ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নতুন শ্রীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া বসতঘরের মালিকের নাম মো. গফফার আকন,খলিল আকন ও রুস্তুম আকন। সম্পর্কে তারা তিন ভাই। তাদের গ্রামের বাড়ি উপজেলার মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগরে।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইব্রাহিম। তিনি জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে । এতে আনুমানিক প্রায় দশ লক্ষাধীক টাকা আর ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.মলিহা খানম । তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবারের প্যাকেট ও প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।
এদিকে একই দিনে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের উত্তর ভিকাখালি গ্রামে তিনটি খড়ের গাধা পুড়ে ছাই হয়ে গেছে।




