কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সাংবাদিকদের অধিকার ও দায়বদ্ধতায় নতুন অঙ্গীকার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে ১৩ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক বরিশাল সময়ের মো. কবির তালুকদারকে সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এস. কে. রঞ্জনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার ৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় কলাপাড়া চায়না পার্ক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন দৈনিক বাংলা পত্রিকার মো. আসলাম সিকদার সিনিয়র সহ-সভাপতি, ডেইলি ট্রাইবুনাল–এর মো. নাহিদুল হল সহ-সভাপতি, বরিশালের আজকালের রাসেল মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক,বাংলাদেশ বুলেটিন পত্রিকার মো. রেহান উদ্দিন রেহান সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমার সংবাদের মো. ওমর ফারুক ফারুক অর্থ সম্পাদক,ডেইলি অবজারভার পত্রিকার তুষার কান্তি হালদার দপ্তর সম্পাদক, দৈনিক ডেসটিনি পত্রিকার নয়না ভিরাম গাইন নয়ন প্রচার সম্পাদক, দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার ইমন আল আহসান পাঠাগার সম্পাদক।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন- মাই টিভি ও কালবেলা পত্রিকার সাইফুল ইসলাম রয়েল, বরিশাল মুখপাত্র পত্রিকার তাজুল ইসলাম আজাদ, দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার মো. আরিফ সিকদার।

এছাড়া প্রেসক্লাবের সাধারণ পরিষদের সদস্যরা হলেন- বরিশাল বাণীর এইচ. এম. আকবর, বৈশাখী টেলিভিশনের মো. ছগির হোসেন, দৈনিক তারুণ্যের বার্তা পত্রিকার এইচ. আর. মুক্তা, দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার প্রণব নারায়ণ বিশ্বাস, দৈনিক সত্য সংবাদ পত্রিকার মাসুম বিল্লাহ, দ্য ডেইলি এক্সপ্রেসের সিয়াম আব্দুল্লাহ, দৈনিক ঘোষণা পত্রিকার আবুল হাসনাত মো. রিমন সিকদার, দৈনিক আমার বাংলা পত্রিকার এস. এম. আবিদ হাসান, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার মো. সোহেল সিকদার এবং দৈনিক দেশ বার্তা পত্রিকার মো. ইউসুফ আলী।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কলাপাড়ায় পেশাদার সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *