আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
আজ ১২ রবিউল আউয়াল। মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পুণ্যময় একটি দিন—পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এই দিনটি বিশ্বনবী, সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মের স্মৃতির সঙ্গে যেমন জড়িত, তেমনি তাঁর ওফাতের বেদনাবিধুর স্মৃতিও বহন করে। প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ৫৭০/৫৭১ খ্রিষ্টাব্দে আরবি বর্ষের রবিউল আউয়াল মাসে মক্কা নগরীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) […]













































































