যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এক বন্দুকধারী গুলি চালালে সিক্রেট সার্ভিস এজেন্টদের পাল্টা গুলিতে তিনি নিহত হন। এ সময় অনাকাঙ্ক্ষিতভাবে এক পথচারীও আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির খবরে এমনটি বলা হয়েছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি এক বিবৃতিতে জানান, ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন এবং […]

