সামাজিক সেবায় বিশেষ অবদানের জন্য মুফতী হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান

রাসেল মোল্লা, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় মুফতী হাবিবুর রহমান মিছবাহ্ (কুয়াকাটা) কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সামাজিক সেবা, কর্মসংস্থান ও এগ্রো খাতে বিশেষ অবদানের জন্য কলাপাড়া রিপোর্টার্স ক্লাব তাকে এ সম্মাননা প্রদান করেন।

শনিবার বেলা ১১ টায় ক্লাব’র হল রুমে এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র আহবায়ক এস.কে রঞ্জন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১৩ প্রপার্টিজ’র চেয়্যারম্যান, বিশিষ্টি সমাজ সেবক ও ইসলামী চিন্তাবিদ মুফতী হাবিবুর রহমান মিছবাহ্।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৩১৩ প্রপার্টিজ’র ম্যানেজার মো. আলমগীর হোসেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাবেক সহ-সভাপতি সাংবাদিক মো. নাহিদুল হক ও মো. ওমর ফারুক প্রমুখ।

এসময় ৩১৩ প্রপার্টিজ’র কর্মকর্তা-কর্মচারীসহ কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাবেক সাধারন সম্পাদক মো. রাসেল মোল্লা।

প্রধান অতিথি মুফতী হাবিবুর রহমান মিছবাহ্ তার বক্তব্যে বলেন, দক্ষিনাঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থান ও তাদের সামাজিক সচ্ছলতার জন্য তিনি ৩১৩ প্রপার্টিজসহ আরো কিছু প্রতিষ্ঠান স্থাপনের কাজ করছেন। যেখানে প্রায় কয়েক হাজার বেকার যুবক তাদের কর্মসংস্থান করতে পারবে। তিনি আরো বলেন, উপক‚লীয় অঞ্চল হওয়ায় এখানে বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে অনেকে অনিহা প্রকাশ করেন। ফলে, এখানকার শিক্ষিত যুবকদের কাজের সন্ধানে দূর দূরান্তে যেতে হয়। দেশ-বিদেশের পর্যটকরা যেনো তার প্রতিষ্ঠান সম্পর্কে জানে এবং সেটা দেখতে আসে এমনভাবেই তিনি প্রতিষ্ঠানটি গড়ে তোলার আশা ব্যক্ত করেন।

এসময়ে উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব আহমেদ পাশা তানভীর, সিনিয়র সাংবাদিক উত্তম কুমার হাওলাদার, সাবেক সভাপতি এইচ আর মু্ক্তা, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজ রহমান সুজন, সদস্য প্রনাব নারায়ণ বিশ্বাস ও তাজুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *