সাবেক এমপি মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালী-৪ কলাপাড়া -রাঙ্গাবালী আসনের সাবেক এম.পি ও ডিডিসি (জেলা উন্নয়ন সমন্ময়কারী), জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেনের আজ ২৬ মার্চ বুধবার ২৩তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে তার রুহের মাগফিরাতের জন্য মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সৃতি সংসদ এর আয়োজনে কলাপাড়ায় ২৬মার্চ শুক্রবার পৌরশহরের প্রতিটি মসজিদ, এতিমখানা, কুয়াকাটা, মহিপুর ও রাঙ্গাবালী এবং অল্পপরিসরে তার জন্মস্থান ধূলাসার ইউনিয়নের জম্মাদারবাড়ী জামে মসজিদ ঢাকার সেগুন বাগিচার বাস ভবনে কোরআনখানী, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য তিনি ২০০২ সালের আজকের এই দিনে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *