মির্জাগঞ্জে শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে সুবিদখালী দারুস সুন্নাত মাদ্রাসা প্রাঙ্গনে  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আশ্রাফ আলী হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী,সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার,আইয়ুব আলী খান, আমিনুল ইসলাম খোকন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ নূরু মৃধা,মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার,মির্জাগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি(এপিপি) অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস ও সদস্য সচিব গাজী আতাউর রহমান ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কোনো কর্মসূচি ঠিক মতো পালন করতে পারি নাই। আজ আমরা উম্মুক্তভাবে কর্মসূচি পালন করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি সুন্দর ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার।

তার স্বপ্ন বাস্তবায়নে দেশ নায়ক তারেক রহমান দিন-রাত কাজ করে যাচ্ছেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও উপজেলার মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে কাঠালতলী চৌধুরী বাড়িতে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা এতে সভাপতিত্ব করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *