মির্জাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বরগুনার আদালতে মামলা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: মির্জাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বরগুনার বেতাগীতে ২০১৫ সালের মেয়র নির্বাচনে  বিএনপির  মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী  হুমায়ুন কবির মল্লিকের বাড়িতে হামলা ভাঙচুর  ও লুটের ঘটনায়  মামলা হয়েছে।

গতকাল বুধবার  বরগুনা দ্রুত বিচার  আদালতে ২৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিকের ছোট ভাই  রিয়াজুল কবির বাবু। মামলা  নম্বর- সিআর,৯০/২০২৫।

এ মামলায় মির্জাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খান মোঃ আবু বকর সিদ্দিকী ২১নম্বর আসামি।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে  বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মোঃ সাব্বির আহমেদ সুমন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর বেতাগী পৌরসভার মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।  এ নির্বাচনে বেতাগী পৌর বিএনপির তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মল্লিক ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন । নির্বাচনের চারদিন আগে ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবিএম গোলাম কবিরকে বিজয়ী করতে  বিএনপি’র মনোনীত প্রার্থী হুমায়ুন কবির মল্লিকের  বাড়িতে হামলা চালানো হয়।

এতে মির্জাগঞ্জ উপজেলার  সাবেক উপজেলা চেয়ারম্যান  খান মো.আবু বকর সিদ্দিকী গাড়ি করে  লোকজন নিয়ে বেতাগী উপজেলা আওয়ামীলীগের সাথে একত্র হয়ে এ হামলা চালায়।

বেতাগী উপজেলা বিএনপির বর্তমান সভাপতি ও ২০১৫ সালের বেতাগী পৌরসভার মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ হুমায়ুন কবির মল্লিক  বলেন, ২০১৫ সালের ৩০ শে ডিসেম্বর বেতাগী পৌরসভার  নির্বাচন অনুষ্ঠিত হয়।এ নির্বাচনে আমি বিএনপি’র মনোনীত প্রার্থী ছিলাম। নির্বাচনের চার দিন আগে

বেতাগীও মির্জাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিকসহ দুই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ  ও ছাত্রলীগের  নেতাকর্মীরা একত্র হয়ে আমার বাড়িতে হামলা চালায়। নির্বাচনে আমি পরাজিত হই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *