মহিপুরে মাদক পরিবহনের অপরাধে একজনকে ১ মাসের কারাদণ্ড

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরের হাজীপুর টোল সংলগ্ন এলাকায় মাদক ( গাঁজা) পরিবহনের অপরাধে এক ব্যক্তি কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার রাত ৯টা ৪৫মিনিটের সময় গাজী সায়েম মেহেদী (৩২)কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়। অভিযুক্ত ব্যক্তির বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পায়রাবন্দর সংলগ্ন গাজী বাড়ি এলাকায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন ( ভূমি ) ইয়াসীন সাদেক এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪২(১) ধারায় একজনকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০শত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে ।

তিনি আরো জানান, ভবিষ্যতে আগামীতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *