কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন যুবদলের সম্মিলিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাকামইয়া ইউনিয়ন যুবদল এ সমাবেশ আয়োজন করে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নিশানবাড়িয়া চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল নেতা আবু জাফর হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “চাকামইয়া ইউনিয়ন একটি অবহেলিত এলাকা। উন্নয়নের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন। এবারে নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আর বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো কারো প্রতি কোন ধরনের জুলুম করবে না। তাই এলাকার উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা জরুরি। তিনি এসময় অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, বাদল তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মো. নাসির উদ্দিন, মোঃ সেলিম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, বিএনপি নেতা জসিম উদ্দিন মানিক, ইউপি চেয়ারম্যান মজিবর রহমান ফকির, মোস্তাফিজুর রহমান তালুকদার, যুবদল নেতা মামুন সিকদার প্রমূখ।




