কোডেকের আয়োজনে কলাপাড়ায় ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফলজ গাছ বিতরণ

রাসেল মোল্লা, কলাপাড়া: কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে পিকেএসএফ’র সহযোগিতায় কোডেক সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচীর আওতায় পটুয়াখালীর কলাপাড়ায় কৌশোর কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে।

২২ জুন  রবিবার কলাপাড়া পৌর অডিটোরিয়ামে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিভিন্ন ইউনিয়েনের শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠানের কার্যক্রম চলে পরে  উপজেলা ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার  বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

দিনব্যাপী এঅনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, নিত্য প্রতিযোগিতা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা,যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ও ম্যারাথন সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়।

এ ধরনের আয়োজন সাধারণত গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে এবং সংস্কৃতি বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

এলাকা ব্যবস্থাপক কোডেক মো. ইসমাইল শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা মহিলা বষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার , উপজেলা একাডেমি শিক্ষা অফিসার  মনিরুজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি  হুমায়ূন কবীর,  শাখা ব্যাবস্থাপক কোডেক কলাপাড়া শাখা মো. এনামুল হক প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *