কলাপাড়া উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল দেওয়ানকে দল থেকে বহিষ্কার

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি সোহেল দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার পটুয়াখালী জেলা শ্রমিক দলের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শিপন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে শ্রমিক দলের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে সোহেল দেওয়ানকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, এর আগেও কলাপাড়া পৌরসভার সরকারের খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছিল। সম্প্রতি একই জায়গায় মুরগি বিক্রির অস্থায়ী দোকান বসানোর ঘটনাও এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *