কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে মাদক গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তি কে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন, খলিল সিকদার (৪০) ও সহিদুল ইসলাম (৩০)।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পৌর শহরের কলেজ রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় এ দন্ড কার্যকর করা হয়। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




