কলাপাড়ায় মাদক সেবনের অপরাধে একজনকে ১৪ দিনের কারাদণ্ড

রাসেল মোল্লা, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে মাদক গাঁজা সেবনের অপরাধে এক ব্যক্তি কে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকাশ ৩ টার সময় মোঃ রাহাত হাওলাদার (২০) নামের একজনকে কলাপাড়া পৌর শহরের কলেজ রোডে এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক এ অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ১৪ দিন বিনাশ্রম দন্ড ও ১০০ শত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে । অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর সদস্যরা ।

আগামীতেও মাদক এর কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে এ অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *