কলাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ -১মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রন্তিক ৯০০শত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আরাফাত হোসেন এর সভাপতিত্বে উপজেলা বীজ সংরক্ষণনাগার কৃষি অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, নাহিদ হাসান কৃষি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা সিপিপি কর্মকর্তা আসাদুজ্জামান।

এ সময় আর উপস্থিত ছিলেন উপসহকারী সুজন চন্দ্র মন্ডল কৃষি অফিস কলাপাড়া, জোবেদা আখতার উপসহকারি, মিজানুর রহমান উপসহকারি বশির উদ্দিন উপসহকারি, জামাল হোসেন উপসহকারি, আলিউল্লাহ উপসহকারি, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *