রাসেল মোল্লা, কলাপাড়া: তারুণ্যের উৎসব গ্রাহক সেবা পক্ষ’র অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, নারী ও শিশু নির্যাতন জনসচেতনতা মূলক কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর) উপজেলা চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কলাপাড়া প্রেসক্লাব’র সাবেক সভাপতি হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসলিমা আক্তার মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা, স্বপন কুমার সরকার যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা, আরও উপস্থিত ছিলেন রাশেদুর রেজা সহকারি পরিচালক কোডেক,শেখ হাসানুর রহমান সিনিয়র জোনাল ব্যবস্থাপক কোডেক, মোঃ এনামুল হক শাখা ব্যবস্থাপক কোডেক কলাপাড়া শাখা।
এটাই মোদের অঙ্গিকার দেশ ও জনপদ রাখবো পরিস্কার। সবাই মিলে সপথ করি নিজের আঙ্গিনা নিজে হাতে পরিস্কার করি। পরিবেশ রক্ষায় হাত বাড়াই নিজের হাতেই গাছ লাগাই এমন বিভিন্ন স্লোগানের মাধ্যমে র্যালীর মাধ্যমে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করেন কোডেক এনজিও প্রকল্পের কলাপাড়া শাখার কর্মকর্তা ও কর্মচারিরা।
র্যালী ও সভা শেষে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় কলাপাড়ার চিত্র অংকন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কারসহ কিশোর কিশোরী ক্লাবের দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।অনুষ্ঠানে গাছ বিতরণকালে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ আমরা সবাই যাঁর যাঁর আঙ্গিনা পরিষ্কার করবো।চলমান ডেঙ্গু মশার উপদ্রব বেড়েই চলছে সে দিকে লক্ষ রাখতে হবে ও বাল্যবিবাহ রোধে আমাদের সোচ্চার থাকতে হবে এবং গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করবো।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কোডেক কৈশোর কর্মসূচি কলাপাড়া উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ সোলায়মান।




