কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাকামি ইউনিয়নের তাড়িকাটা বাজার এলাকায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
দণ্ডপ্রাপ্তরা হলেন জুনায়েদ আহমেদ জিসান (২৪) ও মো. আবু সাইদ (১৯)। তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হন। আদালত তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানে কলাপাড়া থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) ইয়াসীন সাদেক সংবাদকর্মীদের জানান, যারা মাদকের সাথে জড়িত থাকবে আগামী তো তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




