আমতলীতে প্রধান শিক্ষকের উপর হামলা, সচেতন মহলের ক্ষোভ

রাসেল মোল্লাঃ বরগুনার আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রধান শিক্ষক কে পিটিয়ে গুরুতর আহত ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানিয় আয়ুব খলিফা,তৈয়ব খলিফা ও রাকিব খলিফার বিরুদ্ধে।

গতকাল ১৯ এপ্রিল শনিবার উপজেলার হলদিয়া ইউনিয়নের বিশ্বাসের বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত জামাল উদ্দিন চর চিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানিয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে আয়ুব খলিফা, তৈয়ব খলিফা এবং রাকিব খলিফা উত্তপ্ত হয়ে এলোপাথারি কিল ঘুসি থাপ্পর দিয়ে মাটিতে ফেলে রাখে। স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদিকে শিক্ষকের উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে শিক্ষক সমাজ বিক্ষোভ এর ডাক দিয়েছে বলে একটি সূত্র জানিয়েছেন।

শিক্ষকের উপর হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চর চিলা এলাকার সচেতন মহল। তারা বলেন শিক্ষক জাতির মেরুদন্ড তাদের উপর হামলা এটা কোনো ভাবে মেনে নেয়া যায়না তাই তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

তবে অভিযুক্ত রাকিব বলেন, কথা কাটাকাটি হয়েছে বিষয়টি নিয়ে তার বাসায় গিয়ে ছিলাম আমার শিক্ষক হিসেবে ক্ষমা চেয়ে আসছি।

এ বিষয়ে আমতলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *